মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

পদত্যাগ করলেন আপিল বিভাগের ৫ বিচারপতি

স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩৭০ Time View

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পর আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি পদত্যাগ করেছেন।আজ শনিবার (১০ আগস্ট) এ তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়ের সূত্র।

রাষ্ট্রপতি বরাবর এ পদত্যাগপত্র দেওয়া হয়। এর আগে বিকেল ৩টার দিকে সচিবালয়ে প্রধান বিচারপতির পদত্যাগের তথ্য জানিয়েছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
এর আগে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ দাবিতে সকাল সাড়ে ১০টা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বিক্ষোভ চলাকালে এক পর্যায়ে সন্ধ্যার মধ্যেই পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

পরে প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এ খবরে দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা হাইকোর্ট এলাকা ছেড়ে চলে যান।

পদত্যাগ করা আপিল বিভাগের পাঁচ বিচারপতি হলেন- বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফরি সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি মো. কাশেফা হোসেন।

এখন আপিল বিভাগে শুধু রইলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

সচিবালয়ে প্রধান বিচারপতির পদত্যাগপত্র গৃহীত হওয়ার পরবর্তী প্রক্রিয়া নিয়ে আইন উপদেষ্টা বলেন, আমরা আশা করছি, এটা আজকের মধ্যেই হবে। এরপর নতুন নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24