বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে না ফেরার দেশে এইচএসসি পরীক্ষার্থী রাহুল

দিনাজপুরে প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১১৫৬ Time View

দিনাজপুরে বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রাহুল ইসলাম (১৮) নামে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।গতকাল শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রাহুল দিনাজপুর সদর উপজেলার তিন নম্বর ফাজিলপুর ইউনিয়নের বিদুরসাই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি রানীগঞ্জ এহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী।

রাহুলের সহপাঠী জানান, ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দিনাজপুরে পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়। এদিন শহরের হাসপাতাল মোড় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, টিয়ারশেল ও গুলি ছোড়ে পুলিশ। দুপুরের দিকে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে জজ কোর্ট চত্বরে আশ্রয় নেয়। তখন হঠাৎ রাহুলের গুলি লাগে। পরে রাহুলকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালে সুস্থতা অনুভব করলে ডাক্তার তাকে ছাড়পত্র দেন। বাসায় আবার অসুস্থতা অনুভব করলে দুইদিন আগে হাসপাতালে আবারও ভর্তি করা হয়। পরে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাহুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই হাসপাতালে ওয়ার্ড মাস্টার মাসুদ রানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24