সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলি ৯ কর্মকর্তা-কর্মচারী

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৬৮ Time View

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই কর্মকর্তা ও ৭ কর্মচারীকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব মো: জাহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নিম্নবর্ণিত কর্মকর্তাগণের নামের পার্শ্বে বর্ণিত অনুবিভাগ/অধিশাখায় বদলি/পদায়ন করা হলো।

বদলি প্রাপ্তরা হলেন, এ মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার অতিরিক্ত সচিব আবু হেনা মোস্তফা জামানকে প্রশাসন ও অর্থ অনুবিভাগে (অতিরিক্ত দায়িত্ব মেডিকেল অনুবিভাগ) বদলি করা হয়েছে এবং সীমান্ত অধিশাখার যুগ্মসচিব মো. ফিরোজ উদ্দিন খলিফাকে রাজনৈতিক-১ অধিশাখা (অতিরিক্ত দায়িত্ব সীমান্ত অধিশাখা) হিসেবে বদলি করা হয়েছে।

আরও বলা হয়েছে, বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24