রবিবার, ৩১ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

সেনা বাহিনীর ওপর হামলা: গোপালগঞ্জ আ.লীগের ১০৬ জনের নামে মামলা

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২৯৫ Time View

গোপালগঞ্জে সেনা বাহিনীর সদস্যদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজমসহ ১০৬ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এছাড়া এ মামলায় অজ্ঞাতনামা ৩২০০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) ১০ ইস্ট বেংগল, যশোর সেনানিবাস এবং গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অস্থায়ী আর্মি ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাকসুদুল আলম বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন।

মামলা বিবরণে জানা গেছে, গত ১০ আগস্ট ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় দুর্বৃত্তরা বেআইনিভাবে মারাত্মক দেশীয় অস্ত্রশস্ত্রসহ মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচলে বাধা দেয় এবং গাড়ি ভাঙচুর করে। ফলে রাস্তার দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে।

তারা যে কোনো সময় গাড়িতে অগ্নি সংযোগ করতে পারে- এমন পরিস্থিতিতে সেখানে সাধারণ মানুষ সেনাবাহিনীর সাহায্য চান। এ তথ্য পাওয়ার পর বিকেল সাড়ে ৪টার দিকে মেজর মো. আকিকুর রহমান রুশাদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যায়। বিকেল ৫টার দিকে টহল দল গোপীনাথপুর এলাকায় পৌছে দেখে যে দুর্বৃত্তরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। একপর্যায়ে দুর্বৃত্তরা সেনা সদস্যদের ওপর পূর্ব পরিকল্পনা মোতাবেক হামলা করে এবং সেনা সদস্যদের হত্যার উদ্দেশে কুপিয়ে আহত করে। পরে সেনা সদস্যদের কাছ থেকে দুটি অস্ত্র ছিনিয়ে নেওয়া হয়। এসময় সেনাবাহিনীর একটি গাড়ি ভাঙচুর ও একটি গাড়ি সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়। এতে অফিসারসহ নয় সেনা সদস্য আহত হন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24