শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী দীপু মনি আটক

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩৫০ Time View

রাজধানী ঢাকার বারিধারা এলাকা থেকে সাবেক শিক্ষা ও সমাজকল্যাণমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক দীপু মনিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। আজ সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগের এক কর্মকর্তা বলেন, আজ বারিধারা ডিওএইচএস থেকে ডিবি গুলশান বিভাগের একটি দল সাবেক মন্ত্রী দীপু মনিকে আটক করেছে।

দীপু মনির নামে চাঁদপুরেও মামলা রয়েছে এবং ঢাকাতেও মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হতে পারে।

আটক দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগেদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর- হাইমচর) সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে গত ১১ জানুয়ারি দীপু মনি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন। তাকে দেওয়া হয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব।

দীপু মনি প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি (২০১৪-২০১৮), মানবাধিকার বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি ও পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24