রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা ফেরায় আনন্দিতঃ তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৩৬৬ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা ফিরে আসায় আমি খুবই আনন্দিত।আজ রোববার (১১ আগস্ট) এক পোস্টে তিনি এ কথা বলেন।

কার্টুনিস্ট মেহেদি হকের পোস্ট করা একটি কার্টুন ওই পোস্টে জুড়ে দেন তিনি।
তারেক লেখেন, আমি গভীরভাবে আনন্দিত, বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা ফিরে এসেছে। ২০০৬ সালের আগে বাংলাদেশি কার্টুনিস্টরা, বিশেষ করে শিশির ভট্টাচার্য প্রায়ই আমাকে এবং আমার মাকে নিয়ে কার্টুন আঁকতেন।

গত সরকারের আমলে কার্টুনিস্ট কিশোরের নির্যাতনের কথা তুলে ধরে তারেক লেখেন, গত ১৫ বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি, তার কাজের জন্য তাকে অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ সহ্য করতে হয়েছে।

তারেক বলেন, আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হন। শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন তৈরি করা বন্ধ করে দেন। আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও বেশ উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি, তিনি শিগগির আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন আঁকা শুরু করবেন।

তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে বাস করছেন। গত বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির এক জনাকীর্ণ সমাবেশে তিনি ভার্চ্যুয়ালি অংশ নিয়ে প্রধান অতিথির ভাষণ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24