বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

নগরকান্দায় সংঘর্ষে মৃত্যুর দায় শামা ওবায়েদের; বাবুল

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৩৩০ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দু’পক্ষের মধ্যে সংঘর্ষে হতাহতের দায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ রিংকুর বলে দাবি করেছেন বিএনপির অপর নেতা কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।ফরিদপুর প্রেসক্লাবে বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম বাবুল এ দাবি করেন।

তিনি বলেন, ঢাকা থেকে নিজ বাড়িতে আসার খবরে স্থানীয় নেতাকর্মীরা স্বাগত জানিয়ে গাড়ি বহরে যোগ দেয়। এ সময় পথের প্রতিটি মোড়ে মোড়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুর লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় কবির ভুঁইয়া নামের একজন নিহত হয়, গুরুতর আহতরা মৃত্যুর সঙ্গে লড়ছে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে কেন্দ্রের নিকট অভিযোগ জানানো হবে বলেও জানান তিনি।

এদিকে অভিযোগ অস্বীকার করে শামা ওবায়েদ বলেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলনে ছাত্রদের রক্তের দাগ মোছার আগেই মোটর শোভাযাত্রা ও আনন্দ উৎসব সাধারণ মানুষ হয়তো মেনে নিতে পারেনি। তাই তারা বিরক্ত হয়ে শোভাযাত্রায় বাধা দিয়ে থাকতে পারে। এর সাথে আমার দলের কোনো সম্পর্ক নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24