রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আজ থেকে পুনরায় চালু হলো মেট্রোরেল

লিয়াকত হোসেনঃ
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৩৫৫ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রোরেল।আজ রোববার (২৫ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর-১০ নম্বর স্টেশন সাময়িক বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত এ দুটি স্টেশন সংস্কারের পর চালু করতে আরও এক বছর সময় লেগে যাবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গত ১৮ জুলাই মিরপুর-১০ স্টেশন এলাকায় পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। ওইদিনই বিকেলে বন্ধ হয় মেট্রোরেল। পরদিন মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন ভাঙচুর করা হয়।

ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মিরপুর-১০ এবং কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে আপাতত মেট্রো ট্রেন থামবে না এবং যাত্রীসেবা কার্যক্রম বন্ধ থাকবে। আর সাপ্তাহিক বন্ধ আগের মতো থাকবে শুক্রবার।

সকাল ৭টা ১০ মিনিটে ও সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুটিতে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।রাত ৯টা ১৩ মিনিটের পর মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনসমূহে শুধুমাত্র এমআরটি পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

মেট্রোরেল স্টেশন থেকে সকাল ৭টা ২০ মিনিট থেকে রাত ৮টা ৫০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকেট ক্রয় করা যাবে। একইসঙ্গে এমআরটি পাস ক্রয় ও এমআরটি পাস টপ আপ করা যাবে।রাত ৮টা ৫০ মিনিটের পর মেট্রোরেল স্টেশনসমূহের সব টিকিট বিক্রয় অফিস ও টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যাবে।

www.dmtcl.gov.bd অথবা মেট্রোরেল স্টেশন থেকে এনআরটি পাস নিবন্ধন ফরম সংগ্রহপূর্বক যথাযথভাবে পূরণ করে ওপর উল্লিখিত সময়সূচি অনুযায়ী মেট্রোরেল স্টেশন থেকে এমআরটি পাস ক্রয় করা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24