রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

সদরপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

লিয়াকত হোসেন:
  • Update Time : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩২৫ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর জেলার সদরপুরে ৩য় ধাপের নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগনের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।

গত ( ১ জুলাই ) সোমবার সকাল ১১টায়
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে সদরপুর উপজেলা হতে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহন করেন।

এ সময় তাদের শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল- ভাইস চেয়ারম্যান, রফিকুল ইসলাম (পান্নু মৃধা) ও মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না পারভীন রেভাসহ ৩য় ধাপের সকল উপজেলা পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগন।

শপথ অনুষ্ঠানে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানেরা সততা, নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে তাদের দায়িত্ব পালনের পশাপাশি দেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও অনুগত থাকার শপথ নেন।

এ ছাড়াও স্ব স্ব উপজেলায় সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও নারী নির্যাতনসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24