মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ভাঙ্গায় ১২০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারি আটক

লিয়াকত হোসেন:
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩৮৪ Time View
Oplus_131072

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় ১২০ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইকসহ এক মাদক কারবারিকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।

ভাঙ্গা থানা সূত্রে জানা যায়, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ ও ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদের সার্বিক তত্বাবধানে এসআই গোলাম কিবরিয়ার নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস দল অভিযান পরিচালনা করে গতকাল (১৫ জুলাই) রাত ১১ ঘটিকায় ভাঙ্গা পৌরসভাধীন কৃষি মার্কেটের বিপরীতে অবস্থিত মদিনা হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও একটি ইজিবাইকসহ লিমন শিকদার (৩৩) নামে এক যুবককে আটক করা হয়।

আটককৃত লিমন শিকদার ভাঙ্গা উপজেলার ভারইডাঙ্গা গ্রামের লুৎ ফর রহমানের ছেলে বলে জানা গেছে।

আটককৃত আসামীর (লিমন শিকদার) বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। এরপর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24