মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

সরকারি অফিসে দুই এক পয়সা না দিলে অফিস চলে? এটা তো সিস্টেম, সব জায়গায় এমন চলে: উপ-খাদ্য পরিদর্শক

বাউফল প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৪০৮ Time View

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার উপ-খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বরাদ্দের ডিও ছাড় দিতে ডিলারদের কাছ থেকে ঘুষ গ্রহণ করার অভিযোগ উঠেছে । ঘুষ বাণিজ্যের কারণে চাল তুলতে হিমশিম খাচ্ছে ডিলাররা। কিন্তু প্রকাশ্যে কেউ মুখ না খুললেও ওই পরিদর্শকের ঘুষ বাণিজ্যের একটা ভিডিও ফুটেজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতি ইউপিতে দুই-তিন জন করে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের জন্য ৩৯ জন ডিলার নিয়োগ করে কর্তৃপক্ষ। নিয়োগকৃত ডিলাররা জনপ্রতি ৩০ কেজি করে চাল বছরে ৫ কিস্তিতে ১৯ হাজার ৮১ জন উপকারভোগীর কাছে ন্যায্যমূল্যে বিক্রি করে। কিন্তু ডিলারদের চালের ডিও নিতে দিতে হয় ঘুষ। এতে বিপাকে পড়েছে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ডিলার জানান, খাদ্য বান্ধব কর্মসূচী ডিও নিতে ১ হাজার টাকা ঘুষ দিতে হয়। অন্য অফিসে আরও ১ হাজার টাকা দাবি করছে। ডিলারশীপ নিয়ে আমরা বিপাকে আছি। কত টাকা ব্যবসা হবে? এভাবে হয়রানি বন্ধ ও প্রতিকার চান ডিলাররা।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, সরকারি অফিসে দুই এক পয়সা না দিলে অফিস চলে? এটা তো সিস্টেমে, সব জায়গায় এমন চলে।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমল গোপাল দে জানান, এ বিষয়ে আমি কিছুই জানি না। ঐ পরিদর্শককে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনোয়ার হোসেন বলেন, ঘুষ বাণিজ্যের বিষয়ে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24