মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

সদরপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন বাবুল

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৪৪৮ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো.শহিদুল ইসলাম বাবুল। তিনি পেয়েছেন ৪০ হাজার ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টানা দুইবারের উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ৫০৯ ভোট।

এছাড়াও এ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ২৯ হাজার ২২২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীক নিয়ে মো. মিজানুর রহমান শিকদার পেয়েছেন ১৮ হাজার ৭৬৭ ভোট।

অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তামান্না পারভীন। তিনি পেয়েছেন ৩৫ হাজার ৩৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জিনিয়া নাজনীন কল্পনা প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৯২৬ ভোট।

বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নজরুল ইসলাম ৬৮ কেন্দ্রের সবকটির প্রাপ্ত ফলাফল ঘোষণা করেন। উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৩৩৫ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৮০ হাজার ৭৫৩ এবং মহিলা ভোটার ৮৫ হাজার ৫৮২ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24