রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ভাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও প্রাইভেটকার ভাংচুরের ঘটনায় সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৪৬৮ Time View

স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর গাড়ি ও বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ঘটনাটি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী এলাকার সৌদি প্রবাসী রিপন খালাসীর সাথে ঘটে। এই ঘটনায় রিপনের মা ফাহিমা বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেন।

শনিবার (২২ জুন) বিকাল সাড়ে ৪ টার সময় রিপন খালাসীর বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করেন ফাহিমা বেগম।

এসময় তিনি বলেন, আমার স্বামী ও তিন ছেলে সৌদি প্রবাসী। মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স সংগ্রহ করেন। গতবছর আমার ছেলে দেশে এসে কষ্টের টাকা দিয়ে একটি গাড়ি কিনে। আমাদের সাথে সুমন খালাসী গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরপরে গত ২৯ মে আমাদের বাড়িতে ও গাড়িতে পাশ্ববর্তী খারদিয়া গ্রামের নিরু খলিফার নেতৃত্বে বাঁশের লাঠি, লোহার রড, ধারালো রামদা, ছ্যানদা, ধারালো চাইনিজ কুড়াল সহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। এই ঘটনায় আমাদের প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়। এই ঘটনায় চাচা শশুর বারেক মাতুব্বরের পিঠে রামদা দিয়ে কোপ দেয় এবং চাইনিজ কুড়াল দিয়ে আমার চাচী শাশুড়ি চায়না বেগমের মাথায় কোপ দেয়। আমার ভাগিনা আলমাছ মাতুব্বরের মাথায় কোপ দেয়। পরে আমি ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। তবে এখনও পর্যন্ত কোনও বিচার পায়নি ।

এই বিষয়ে রিপন খালাসী জানান, আমাদের পরিবারে সবাই প্রবাসী। আমরা রেমিটেন্স যোদ্ধা আমাদের কষ্টের টাকা দিয়ে একটি হোন্ড ভ্যাজেল মডেলের গাড়ি কিনি। কিন্ত আমাদের সাথে সুমন খালাসীর সাথে দীর্ঘদিন যাবত জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরপর ২৯ মে সুমন গং নিরু খলিফার নির্দেশে আমার গাড়ি ও বাড়িতে ভাঙচুর চালায় এবং লুটপাট করে। এছাড়াও আমাদের তিনজনকে কুপিয়ে জখম করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24