শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ফরিদপুরের ভাঙ্গায় কাউছার, সদরপুরে বাবুল উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ১ জুন, ২০২৪
  • ৪১০ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরে ভাঙ্গা ও সদরপুর এই দুইটি উপজেলায় ৩য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এ ভোট গ্রহণ। এ নির্বাচনে ৪৬ শতাংশের একটু বেশি ভোট পড়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ।

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত নির্বাচনে সদরপুর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম বাবুল। অপরদিকে ভাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কাউসার ভুঁইয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জিয়াউর হক খান।

ফরিদপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সদরপুরে উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবুল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪০ হাজার ৩৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোটরসাইকেল প্রতীকের প্রার্থী কাজী শফিকুর রহমান। তিনি পেয়েছেন পেয়েছেন ৩৫ হাজার ৫০৮ ভোট।

এছাড়া ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে কাউসার ভুঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৬২ হাজার ৮৭২ ভোট। তিনি বিএনপির আলগী ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর কর্মী হিসেবে পরিচিত।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোখলেসুর রহমান সুমন ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৫১ হাজার ৩৩০ ভোট। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।

ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে আমরা সকল ধরনের নিরাপত্তার বলয় তৈরি করেছিলাম। যে কারণে দুই উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24