বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন

ভাঙ্গায় আ’লীগ নেতার বিরুদ্ধে মিথ্যা ও সুপার এডিট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ৪০৬ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফাইজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও সুপার এডিট করা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৪ জুন) ভাঙ্গা আইনজীবী সমিতি ভবনের একটি কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ফাইজুর রহমান বলেন, কিছু অনলাইনে একটি ভিডিও প্রকাশিত হয়েছে যা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও সুপার এডিট করে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার জন্য আমার কোন বক্তব্য না নিয়েই সংবাদ প্রকাশ করে। এতে আমার মান সম্মান চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসময় তিনি বলেন, পার্শ্ববর্তী ঘারুয়া ইউনিয়নের লুৎফর মুন্সীর ছেলে সালমান মুন্সী (তুহিন) আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই খবর প্রকাশ করে।

মূলত একটি মেয়ের সাথে সালমান মুন্সীর দীর্ঘ দশ বছর সম্পর্ক থাকার পর মেয়েটি সন্তান সম্ভাবনা হয়ে পরে। এরপর ঢাকা নিয়ে ঐ মেয়েটিকে গর্ভপাত করানো হয়। সেই কারনে আমার উপর ক্ষিপ্ত হয়ে সালমান মুন্সীর বিভিন্ন ডিভাইস ব্যবহার করে আমার ভয়েস রেকর্ড এডিট করে মিডিয়ার কর্মীকে দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফাইজুর রহমান বলেন, আমি বাদী হয়ে প্রকাশিত সংবাদ ও সালমান মুন্সীর বিরুদ্ধে ভাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও সুপার এডিট করা সংবাদ প্রকাশের জন্য এর যথাযথ বিচার চাই। এই সংবাদের সত্যতা যাচাই করার জন্য প্রশাসনের পক্ষ থেকেও সকল ধরনের সহযোগিতা চাচ্ছি।

এই বিষয়ে জানতে সালমান মুন্সীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে জানান, এই সকল অভিযোগ ভিত্তিহীন। আমি কোন মাদক করাবারের সাথে যুক্ত নই। আমার পরিবারের কোন সদস্য মোটরসাইকেল ব্যবসায় যুক্ত নেই।
এছাড়াও আমি কোন ডিজিটাল ডিভাইস বা এপ্লিকেশন ব্যবহার করি না ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24