শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

নগরকান্দায় জোরপূর্বক কৃষকের জমি দখলের অভিযোগ

লিয়াকত হোসেন :
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৪০১ Time View
oplus_0

লিয়াকত হোসেন, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পশ্চিম সদরবেড়া গ্রামের আফজাল বাওয়ালির(৭৫) হেবা দলিল মূলে প্রাপ্ত একটি জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের আলেম বাওয়ালি ও তার দুই পুত্র তুহিন বাওয়ালি ও মোস্তফা বাওয়ালির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়,গ্রাম্য সালিশ-দরবারে কাগজপত্র নিয়ে ঘুরতে- ঘুরতে ক্লান্ত হয়ে পড়েছে বৃদ্ধ আফজাল বাওয়ালি। অবশেষে সু-বিচারের আশায় আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।নিজের হেবা দলিল মূলে প্রাপ্ত
জমিতে গেলেই মারধরের শিকার হতে হচ্ছে সরল-সোজা আফজাল বাওয়ালি ও তার সন্তানদের।

এ বিষয়ে ভুক্তভোগী আফজাল বাওয়ালি বলেন, এই জমিটি আমার হেবা দলিল মূলে প্রাপ্ত জমি। দলিল থাকা সত্ত্বেও আমার জমিটি জোরপূর্বক দখল করে রেখেছে আলেম বাওয়ালি ও তার ছেলেরা। আমার জমিতে চাষাবাদের জন্য গেলেই পুলিশ দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে এবং আলেম বাওয়ালির তুই ছেলে তুহিন বাওয়ালি ও মোস্তফা বাওয়ালি আমাদের মারধর করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। কিছুদিন আগে আমার স্ত্রীকে ব্যাপক মারধর করে যার ফলে তার মাথা ফাটে যায়। পরে আমার স্ত্রীকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে সুস্থ করি তার মাথায় ছয়টি সেলাই লেগেছে।

প্রতিবেশীরা বলেন, এই জমির প্রকৃত মালিক আফজাল বাওয়ালি। আমরা যতটুকু জানি এটি তার হেবা দলিল মূলে প্রাপ্ত সম্পত্তি। তার দলিলপত্র রয়েছে। এ বিষয়ে বহুবার গ্রাম্য সালিশ হলেও কেউ সুরাহা দিতে পারেনি।

পক্ষান্তরে আলেম বাওয়ালি ও তার দুই পুত্র তুহিন ও মোস্তফার অত্যাচারে আফজাল বাওয়ালি অতিষ্ঠ।আলেম বাওয়ালির পর্যাপ্ত কাগজপত্র না থাকা সত্ত্বেও এই জমিটি দখল করে রেখেছে।আমরা চাই প্রকৃত জমির মালিককে জমিটি বুঝে পাক, এতে এলাকায় শান্তি ফিরে আসবে।

অপরদিকে মোস্তফা বাওয়ালি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার পর্যাপ্ত কাগজপত্র রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24