শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন

নগরকান্দায় বজ্রপাতে ২১ মাদ্রাসা ছাত্র আহত

নগরকান্দা প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৩৬২ Time View

নগরকান্দা প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে মাদরাসার ২১ জন ছাত্র আহত হয়েছে।
গতকাল সোমবার (০৬ মে) সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত মদিনাতুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১১ জনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সবাই এই মাদরাসার নুরানি বিভাগের ৩য় শ্রেণির ছাত্র।

জানা যায়, সোমবার সন্ধ্যায় বৃষ্টি চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মাদরাসা ভবনের বারান্দায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ মাদরাসার মাঠে বজ্রপাত হয়। এতে ২১ শিক্ষার্থী আহত হয়। মাদরাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নেয়।

আহতদের মধ্যে হোসাইন, ছামিউল, মুজাহিদ, রেজাউল, ওলিউল্লাহ, মুস্তাকিম, সাজিম, মারুফ, আব্দুর রহমান, রিয়াদ ও বায়েজিদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবরের সত্যতা নিশ্চিত করে মদিনাতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মো. কেরামত আলী বলেন, আহতদের মধ্যে ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এহসানুল হক বলেন, একটি মাদরাসার ১১ জন শিশুকে হাসপাতালে আনা হয়েছে। তারা সবাই আতঙ্কিত ছিল। ভয় পেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে, এখন সবাই শঙ্কামুক্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24