শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

দাওগাঁও এ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান বাদশা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৪৪৫ Time View

মুক্তাগাছা সংবাদদাতা:

মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়ন এর পাহাড় পাবইজান পাকা রাস্তা হইতে মকবুল সরকার বাড়ী পর্যন্ত ১৮৫০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার(১৫ মে) সকাল ১১ টায় আনুষ্ঠানিক ভাবে রাস্তার কাজের উদ্বোধন করা হয়। দাওগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তা পাকা করণ কাজের উদ্ধোধন করেন। রাস্তাটির পাকাকরণ কাজের উদ্ধোধন করায় সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা।

ইউপি চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা বলরন, যে রাস্তাটি আজ উদ্বোধন করা হচ্ছে, সেই রাস্তাটি অত্যন্ত জনবহুল রাস্তা এবং অনাকাঙ্ক্ষিত একটি রাস্তা ছিলো। যা আমাদের ২০০ শত বছরের কাঙ্খিত বস্তুুটি আমরা পেতে যাচ্ছি। সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এবং বর্তমান সাংসদ কৃষিবিদ ড. নজরুল ইসলামের মাধ্যমে তা সম্ভব হয়েছে। কৃষিবিদ ড. নজরুল ইসলাম এমপি মহোদয় মহান জাতীয় সংসদে দাওগাঁও, ঘোগা দুল্লা ইউনিয়ন নিয়ে বক্তব্য প্রদান করেন। আর এর সুফল আমরা পাচ্ছি।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ নওশের আলী মন্ডল, সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন , ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক মেছের আলী, ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক মুশফিকুর রহমান মানিক, মাওলানা বিল্লাল হোসেন প্রমুখ। এছাড়াও এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধীজন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24