বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

আমাদের দুর্দশার কথা কেউ শুনেননি, কথা রেখেছেন সাংসদ মালেক সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩৩৬ Time View

নিজস্ব সংবাদদাতা:
ফুলবাড়িয়ায় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকারের নিজস্ব অর্থায়নে দেড় কিলোমিটার নতুন গ্রামীণ রাস্তা নির্মাণ কাজ শুরু করা হয়েছে। এর আগে গত ১৩ মে ফুলবাড়িয়া উপজেলা ১২ নং আছিম পাটুলী ইউনিয়নের জঙ্গলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় পথসভায় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকারের কাছে এলাকাবাসী দেড় কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণের দাবি জানান।

এসময় সাংসদ স্থানীয়দের দাবি প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে বিশেষ ক্ষমতাবলে এবং নিজস্ব অর্থয়ানে, পাটুলি, ঘুঘুরাচালা, জঙ্গলবাড়ি মানুষের যাতায়াতের জন্য জঙ্গলবাড়ি দক্ষিণপাড়া থেকে দেড় কিঃমিঃ রাস্তা নির্মাণের ব্যবস্থা করার ঘোষণা দেন। সাংসদের নির্দেশে এর ১ দিন পর থেকেই রাস্তা নির্মাণ কাজ শুরু হয়। রাস্তাটির নির্মাণ কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি।

জানাযায়, সংসদীয় আসন ১৫১ ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকার গত ১৩ মে
১২ নং আছিম পাটুলী ইউনিয়নের ৩ টি পাকা রাস্তা উদ্বোধন করেন। রাস্তা উদ্বোধন শেষে ৬ নং ওয়ার্ড জঙ্গলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় পথসভায় যোগদান করেন। এসময় এলাকাবাসী দাবি জানান তাদের ৪ গ্রামের একটি প্রাচীন ঈদগা মাঠে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই, রাস্তাটি হলে ৬-৭ হাজার মানুষের চলাচলের সুবিধা হবে।

সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকার তাদের কথা শুনে সাথে সাথে বিশেষ ক্ষমতাবলে ব্যাক্তিগত অর্থয়ানে, পাটুলি,ঘুঘুরাচালা,জঙ্গলবাড়ি মানুষের যাতায়াতের জন্য জঙ্গলবাড়ি দক্ষিণপাড়া থেকে দেড় কিঃমি রাস্তার কাজ ১ দিন পর থেকেই শুরু করে দেন এতে এলাকাবাসী মাননীয় সংসদ সদস্য মহোদয় প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, ইতি পূর্বে কোনো এমপি আমাদের গ্রামে আসেননি আর আমাদের দুর্দশার কথা কেউ শুনেনি। এমনকি চেয়ারম্যান, মেম্বার পর্যন্ত কেউ ঈদগাহ মাঠে যাওয়ার জন্য মুসল্লীদের দুর্দশার কথা শুনেননি। বৃষ্টির সিজনে পানি হয়ে রাস্তা ডুবে যেতো এতে মুসল্লীগন চরম ভোগান্তিতে পড়তো।

গ্রামীন এই রাস্তাটির চলমান নির্মাণকাজের পরিদর্শনে এসে ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, এ কে এম বদরুল আলম মাসুদ বলেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মালেক সরকার রাস্তা নির্মাণের বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখছেন। তার নির্দেশে এই রাস্তার কাজ পরিদর্শন করলাম। রাস্তাটি নির্মাণ হওয়ায় সাধারণ মানুষ অনেক খুশি। এসময় আহসান হাবীব সিদ্দিক ,৬ নং ওয়ার্ডের মেম্বার আজিজুল হক,ছাত্রনেতা বায়েজিদ আহমেদ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24