শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল শেরপুর সদর সার্কেল মোঃ সাইদুর রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৩৬০ Time View

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
ময়মনসিংহ রেঞ্জের জেলা সমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কৃতিত্বপূর্ণ অবদান ও অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান। বুধবার (১৫ মে)সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে সম্মানিত রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার),পিপিএম সভাপতিত্বে এপ্রিল/২০২৪ খ্রিঃ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘শ্রেষ্ঠ সার্কেল’ নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার),পিপিএম এর নিকট হতে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল)মোঃ সাইদুর রহমান।জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তা ৩১ তম বিসিএস এর মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন আসছেন।এ সময় শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা সহ রেঞ্জ অফিসে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রেঞ্জের অন্যান্য জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

এছাড়াও সভায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24