মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

হারিয়ে যাওয়া ৩ বছরের শিশু খাদিজাকে মা- বাবার কাছে ফিরিয়ে দিলেন ওসি বিপ্লব কুমার বিশ্বাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ৩৫২ Time View

নিজস্ব সংবাদদাতা:
হারিয়ে যাওয়া ৩ বছরের শিশু খাদিজাকে তার মা- বাবার কাছে ফিরিয়ে দিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস। এর আগে গত বৃহস্পতিবার (ঈদের দিন) থানার সামনে পার্কে মা বাবার সাথে ঘুরতে এসে হারিয়ে যায় ৩ বছরে শিশু খাদিজা।

শিশুটিকে কাঁদতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ পার্কে গিয়ে বাচ্চা উদ্ধার করে থানায় নিয়ে আসেন। অনেক খোঁজাখুঁজির পর খাদিজার মা- বাবার সন্ধান পায় পুলিশ। আজ খাদিজাকে ফিরিয়ে দেওয়া হয় তার মা-বাবার কাছে।

এবিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মা-বাবার সাথে পার্কে বেড়াতে আসা শিশু খাদিজা হারিয়ে যাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করি আমরা। পরবর্তীতে শিশু খাদিজাকে তার মা-বাবার হাতে তুলে দেয়া হয়েছে।

অভিভাবকদের উদ্দেশ্যে ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন,আপনার সন্তানদের নিয়ে যেখানেই বেড়াতে যান তাদের প্রতি খেয়াল রাখুন, যেন হারিয়ে না যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24