শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের খোঁজ নিলেন আরিফুর রহমান দোলন

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ৩১৪ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জনের পরিবারের খোঁজখবর নিয়েছেন জেলার আলফাডাঙ্গা উপজেলার রাজনৈতিক নেতা, সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।

গতকাল বুধবার সারাদিন আলফাডাঙ্গা ও বোয়ালমারীতে ছুটে বেড়ান আরিফুর রহমান দোলন। তিনি নিহতদের বাড়ি বাড়ি গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন এবং স্বজনদের প্রতি সমবেদনা জানান। এ সময় তিনি বিভিন্ন প্রয়োজনে তাদের পাশে থাকারও আশ্বাস দেন।গত মঙ্গলবার সকালে ফরিদপুরের কানাইপুরের অ্যাবলুম রেস্টুরেন্টের সামনে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হন। পরে হাসপাতালে আরও ৪ জনের মৃত্যু হয়।

আলফাডাঙ্গা উপজেলার নিহতরা হলেন- চর বাকাইল গ্রামের মৃত রশিদ খানের ছেলে তবিবুর খান (৫৫), হিদাডাঙ্গা গ্রামের সৈয়দ নেওয়াজ আলীর মেয়ে জাহিনুর বেগম (৬০), আলেক সরদারের স্ত্রী শুকুরুন নেছা (৭০), মৃত ইব্রাহিম খাঁর স্ত্রী সুর্য বেগম (৫০), কুসুমদী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পিকআপ চালক মো. নজরুল ইসলাম (৩৫), বেজিডাঙ্গা গ্রামের নান্নু মোল্লার স্ত্রী জাহানারা বেগম (৪৫), মিল্টন শেখের স্ত্রী সোনিয়া বেগম (২৮) ও মেয়ে নুরানি (২)।

এ ছাড়া বোয়ালমারী উপজেলার ছত্রকান্দা গ্রামের একই পরিবারের ৪ জনসহ নিহতরা হলেন- এ জেড পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ফরিদ হোসেনের ভাই রাকিব হোসেন মোল্যা ওরফে মিলন (৪২), মিলনের স্ত্রী শামীমা ইসলাম সুমি (২৫) এবং দুই সন্তান আলভি রোহান (৭) ও আবু জীনান (৪), মিলনের প্রতিবেশী নিকটাত্মীয় মৃত আব্দুল ওহাবের স্ত্রী মর্জিনা বেগম (৬৫), কুমরাইল গ্রামের সাদেক শেখের ছেলে ইকবাল শেখ ও তার স্ত্রী পপি পারভীন (২৫)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24