শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত ইন্সপেক্টর আনোয়ার হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৩৭৯ Time View

নিজস্ব সংবাদদাতা:
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) রেঞ্জ পুলিশের মাসিক কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন তাকে (মোঃ আনোয়ার হোসেনকে) শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা সুত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে মোঃ আনোয়ার হোসেন যোগদান করার পর থেকে অক্লান্ত পরিশ্রম ও মেধা প্রয়োগ করে কোতোয়ালি মডেল থানায় মামলা জট কমিয়ে আনেন। এই সময়ে তিনি সকল অফিসারগণের সাথে পরামর্শ করে দীর্ঘদিন ধরে মেডিকেল রিপোর্ট সহ নানা অযুহাতে আটকে থাকা মামলা সমুহ পর্যায়ক্রমে দ্রুত চার্জসীট প্রদান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেন। ফলে কোতোয়ালি থানায় মামলার জট কমানোসহ চলমান মামলা সমুহ দ্রুত বিচার কাজে এগিয়ে চলছে।

আনোয়ার হোসেন একজন নিরলস, মানবিক পুলিশ অফিসার বলে কোতোয়ালি থানা এলাকায় প্রচার রয়েছে। নিজ কর্মদক্ষতায় তিনি নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন। এ দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা থানায় সেবা নিতে আসা লোকজনকে প্রয়োজনে রাতভর বসে তার সমস্যা নিরসনে কাজ করেন। অপরদিকে প্রতিটি এলাকায় পুলিশ কর্মকর্তাদের নিয়মিত ডিউটি তদারকি, উত্তম ও ভাল কাজের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিয়ে আসছেন। ফলে কোতোয়ালি থানা এলাকায় দীর্ঘদিনের আটকে থাকা মামলাজট কমানো থেকে কর্মস্পৃহা বেড়ে চলছে কর্মকর্তাগনের মাঝে।

পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন এবং পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়াকে অভিনন্দন জানিয়ে বলেন, এ সব কৃতিত্ব আমার নয়। সব কৃতিত্ব কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিনসহ থানায় কর্মরত সকল পুলিশ অফিসার ও ফোর্সদের। তারা যদি আমার কাজে সহযোগিতা এবং সকল নির্দেশনা অনুরোধ রক্ষা না করত তাহলে আমার একার পক্ষে এ সফলতা অর্জন করা সম্ভব হতো না। এই সফলতায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24