শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার

মধুখালীতে দুই ভাইকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ১৫ দিনের আলটিমেটাম

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৩৩৮ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীর ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ১৫ দিনের আলটিমেটাম ও সব মন্দিরে সিসি ক্যামেরা বসানোর দাবি করেছে ইসলামী সংগঠনগুলো।

গতকাল (২৬ এপ্রিল) শুক্রবার জুমার নামাজের পর শহরের জনতা ব্যাংক সংলগ্ন মুজিব সড়কের ইমামউদ্দীন স্কয়ারে বিভিন্ন ইসলামী সংগঠন বিক্ষোভ ও  প্রতিবাদ সমাবেশে এ দাবি করে। এতে জুমার নামাজ শেষে  মুসল্লিরাও অংশ নেয়।

সমাবেশে কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরী বলেন, দুই ভাই হত্যার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। জড়িতদের গ্রেপ্তারে ১৫ দিনের আলটিমেটাম দেওয়া হলো। যদি এর মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হয় তবে আমরা মাঠে নামবো।

ফরিদপুর জেলা ইসলামি আন্দোলনের সভাপতি মুফতি কামাল মোস্তফার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা কমিটির সহ-সভাপতি সৈয়দ সামসুল হক, সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান, মুফতি মাহদি হাসান, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সেক্রেটারি মুফতি আবু নাসির, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি খন্দকার ওহিদুজ্জামান, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি মো. রেজোয়ান হোসেন নাঈম প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24