শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হলেন আনোয়ার হোসেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩১৪ Time View

মো: আনিসুর রহমান:
ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হলেন কোতোয়ালি থানার (ওসি তদন্ত)মো: আনোয়ার হোসেন।

সোমবার (২২ এপ্রিল ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ইন্সপেক্টর মো: আনোয়ার হোসেনকে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত করা হয় ।

গুরুত্বপূর্ণ ডাকাতি মামলার রহস্য উদঘাটন, আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার এবং খুনের মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার করায় ময়মনসিংহ কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আনোয়ার হোসেনকে এই বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: আনোয়ার হোসেনের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

ইন্সপেক্টর আনোয়ার হোসেন তার এই সফলতা অর্জনের পেছনে জেলা পুলিশ সুপার, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিবিড় তদারকিসহ থানা পুলিশের সদস্যের অকান্ত পরিশ্রম, কর্তব্যনিষ্ঠা এবং দায়িত্বের প্রতি তাদের আনুগত্য জড়িয়ে আছে। এ পুরস্কারটি আমার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে এবং ভালো কাজ করতে আরও উৎসাহী করবে। ”ভবিষ্যতেও মানবিক ও সেবামূলক ভালো কাজ করার কমিটমেন্ট ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24