বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি হামলার শিকার সাংবাদিক ওমর ফারুকের অবস্থার অবনতি, উন্নত চিকিৎসার জন্য ঢামেকে স্থানান্তর দেশে বাড়ছে নতুন প্রজন্মের সিনথেটিক মাদকের বিস্তার, অনলাইনেই হচ্ছে অধিকাংশ লেনদেন ওটিটি নয়, বড় পর্দায় আসছে অপু বিশ্বাসের ‘শিকার শনিবারের মধ্যে সব বেসরকারি ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল প্রশান্ত মহাসাগরে সাবমেরিন থেকে পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল চীন

জাতীয়করণ ও ঈদ বোনাস দাবি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীদের

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪৮৩ Time View

 

নিজস্ব প্রতিবেদকঃ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম-প্রহরীদের চাকরি জাতীয়করণ ও ঈদ বোনাস পুনর্বহালসহ ৪ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি করছেন ওই পদে কর্মরতরা। জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বুধবার (২৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতির মাধ্যমে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম প্রহরী সমন্বয় পরিষদের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করছেন। এতে বক্তৃতা করেন সংগঠনের আহ্বায়ক মামুন সরদার, সদস্য সচিব আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ও শামীম রেজা প্রমুখ।

বক্তারা বলেন, ২০১৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম-প্রহরী আউটসোর্সিং নীতিমালার অস্থায়ী চুক্তিভিত্তিক নিয়োগে প্রাধানমন্ত্রী শেখ হাসিনা সৃজিত পদে ৩৭ হাজার দপ্তরি কাম-প্রহরী নিয়োজিত হয়। তারা ৩৭ হাজার দপ্তরি কাম-প্রহরী আওয়ামী লীগ পরিবারের সন্তান।

তারা আরও বলেন, সরকারের আস্থা অর্পণ ও নির্ভর করে দীর্ঘ ১১ বছর আউটসোর্সিং নীতিমালায় জীবনের ঝুঁকি নিয়ে দিবারাত্রি সার্বক্ষণিক ২৪ ঘণ্টা অমানবিক দায়িত্ব পালন করে আসছি। এমন অবস্থায় দপ্তরি কাম-প্রহরীদের চাকরি জাতীয়করণ ও ঈদ বোনাস পুনঃবহালসহ ৪ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে চার দফা দাবি তুলে ধরেন তারা।

তাদের দাবিগুলো হলো- চাকরি জাতীয়করণ, উৎসব, বৈশাখী ও শিক্ষা ভাতা প্রদান, ২০২৩ সাল থেকে সরকার ঘোষিত ৫ শতাংশ হারে প্রণোদনা প্রদান এবং সার্বক্ষণিক ২৪ ঘণ্টা দায়িত্ব পালন থেকে মুক্তি দিয়ে শ্রম আইন অনুযায়ী দায়িত্ব পালনের সুযোগ দেয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24