রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

রাজাবাড়ী ব্রাদার্সহুড এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৪৬৪ Time View

নিজস্ব সংবাদদাতা:
মুক্তাগাছায় রাজাবাড়ি ব্রাদার্সহুড এসোসিয়েশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ এপ্রিল) উপজেলার দাওগাঁও ইউনিয়নের রাজাবাড়ী বাজারে ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা। আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কবির মোঃ শহিদুল ইসলাম( কবির মোঃ শহিদুল ইসলাম আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মুক্তাগাছা থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন) উপস্থিত ছিলেন।


বিশেষ অতিথি ও অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলপুর বঙ্গবন্ধু সরকারি কলেজের সহকারী অধ্যাপক (পরিসংখ্যান) মোহাম্মদ আব্দুল মোতালেব, মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইপিআই টেকনিশিয়ান এস এম হাসমত, এস কে এম উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ মোকাদ্দেস আলী মাস্টার, এসকেএম উচ্চ বিদ্যালয় বিএসসি সহকারী শিক্ষক মোঃ আইয়ুব আলী,পাহাড় পাবই জান সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদের।

এছাড়াও খোকন, অমিত, মিরাজুল, রাজুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24