বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই: স্পিকার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মোরেলগঞ্জে যুবদল-জামায়াতের বিক্ষোভ কয়রায় যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কালীগঞ্জে সাবেক মেয়রকে আটকের চেষ্টা, কর্মী-স্বজনদের বাধায় ফিরে যায় পুলিশ উজানের ঢল ও টানা বৃষ্টিতে ফুলে-ফেঁপে উঠছে তিস্তা, বন্যার শঙ্কায় নদীপাড়ের জনপদ নাগরপুরে স্কুলের নলকূপের পানি পান করে অসুস্থ ৩১ শিক্ষার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে ক্ষমতা নিয়ে যেতে চায়- জাহিদুল ইসলাম নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা

ভাঙ্গায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে যানবাহন চালকদের জেলা প্রশাসক কর্তৃক লিফলেট বিতরণ

লিয়াকত হোসেনঃ
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ৩৭৭ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় নিরাপদ সড়ক নিশ্চিতকরণে যানবাহন (বাস, ট্রাক, প্রাইভেটকার, মোটরসাইকেল) চালক, যাত্রী ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে।

 

আজ (৯ এপ্রিল) মঙ্গলবার  দুপুরে  ঢাকা – ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের  বগাইল টোল প্লাজায় এ লিফলেট বিতরণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ।ভাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত  এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টোল প্লাজা অতিক্রমকারী গাড়ি চালকদের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন  ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ। এ সময় তিনি গাড়ি চালকদের সাবধানতার সঙ্গে গাড়ি চালানোর পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বিএম কুদরত- এ- খুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডুসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বলেন, নাড়ির টানে ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি পৌঁছতে পারে, সে আহ্বান জানাতে প্রতিটি গাড়ি চালকদের অনুরোধ জানাচ্ছি। ঈদুল ফিতরের আনন্দ এই যাত্রায় একটি মানুষের  রক্তেও যেন রাজপথ রঞ্জিত না হয়। চালকরা যেন আইন মেনে চলেন এবং অতিরিক্ত যাত্রী বোঝাই করে ঝুঁকি না নেন- সে বিষয়ে সতর্ক করতে সবাইকে অনুরোধ জানাচ্ছি।

জেলা প্রশাসক এর উপস্থিতিতে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান সংবলিত প্লাকার্ড  তুলে ধরে চালকদের দৃষ্টি আকর্ষণ করে।  প্লাকার্ড গুলোতে লেখা ছিল -সড়ক দুর্ঘটনা ঘটিয়ে আমাদের ঈদ আনন্দ কেড়ে নেবেন না, ড্রাইভার আংকেল আমার পিতাকে মারবেন না,  আইন মেনে চালাব গাড়ি- নিরাপদে ফিরব বাড়ি, চালালে গাড়ি সাবধানে বাঁচবে সবাই প্রাণে ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24