মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪২৪ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুর:
ফরিদপুরে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা (আইএইচআরজিএস) ও ইউনাইটেড কনজুমার প্রোটেকশন লিগ্যাল রাইট ফাউন্ডেশন (ইউপিসিএলআরএফ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত (৫ এপ্রিল) শুক্রবার ফরিদপুর পৌরসভাধীন কোর্ট কম্পাউন্ডের পৌর মার্কেটের ৩য় তলায় সংস্থার জেলা শাখা অফিসে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

 

আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ফরিদপুর জেলা শাখার সভাপতি এডভোকেট কাজী আব্দুল জলিল চাঁনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ মনির মুসা দিসারী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার প্রধান উপদেষ্টা মো: রেজোয়ান হোসেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে সুশীল সমাজের প্রতিনিধি, এডভোকেট, মানবাধিকার কর্মী, সেচ্ছাসেবী কর্মীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে অতিথিগণ সংস্থার নতুন সদস্যদের হাতে আইডি কার্ড তুলে দেন।

এর আগে ফরিদপুর রেল স্টেশন, কোর্টপাড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রোজাদার পথচারী ও  ইজি বাইক (অটোরিকশা) চালকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতার মাহফিলের  সঞ্চালনায় ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ড. আলী আকবর হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24