বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

রাজধানীর বেইলি রোডের অগ্নিকান্ডের ঘটনায় বুয়েটের দুই শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৪৫১ Time View

 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের ২২তম ব্যাচের শিক্ষার্থী নাহিয়ান আমিন। ২৯ ফেব্রুয়ারি অধিবর্ষের দিনে মেসেঞ্জার নোটে লিখেছিলেন, হয়তো চার বছর পর আবার এই দিনটিতে ফিরে তাকাব।চার বছর পর আবারো দিনটির কথা স্মরণ করতে চেয়েছিলেন আমিন। কে জানতো, ঠিক সেদিন তিনিই চলে যাবেন স্মরণে!

 

গতকাল বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লাগে। সেখানেই আটকা পড়ে মারা যান বুয়েট শিক্ষার্থী নাহিয়ান আমিন।  একই ঘটনায় মারা গেছেন বুয়েটের আরেক শিক্ষার্থী যন্ত্রকৌশল বিভাগের ২২ ব্যাচের লামিশা ইসলাম।তাদের একাধিক বন্ধু, বুয়েট সাংবাদিক সমিতি ও নটরডেম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পেজ থেকে এই তথ্য জানানো হয়েছে।

 

ভোর ৫টা ৩০ মিনিটে বুয়েটের কেন্দ্রীয় মসজিদের সামনে নাহিয়ান আমিনের জানাজা অনুষ্ঠিত হয়। আমিন ও লামিশার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তার বন্ধুদের মাঝে।  নাহিয়ান আমিনের বন্ধু তাসমিনুল সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বিশ্বাস করতে পারছি না। আসলে আমি বিশ্বাস করতে চাইছি না। আমার প্রাণের বন্ধু আমিন আর নেই।  আরেক বন্ধু ফাহাদ হুসাইন লিখেছেন, নাহিয়ানের সাথে দেখা হলেই হাসিমাখা মুখে “কেমন আছো, ভাই?” জিজ্ঞাসাটা সবসময় থাকতো ওর পক্ষ থেকে। নাহিয়ানের হাসিমাখা মুখটা আর দেখা হবে না।

 

লামিশার বন্ধু ইফরাত জাহান প্রভা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, কেন এটা লামিশাই হতে হলো? ভালো মানুষগুলোর সঙ্গেই কেন এমন হয়? ওর মিষ্টি হাসি, কাজের প্রতি নিবেদন, সরলতা সবই ভাবাচ্ছে।

সবশেষ তথ্যমতে, বেইলি রোডের আগুনে এখন পর্যন্ত ৪৫ জন মারা গেছেন। তাদের মধ্যে ২৯ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24