মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় ভাই-বোন নিহত; মা-বাবাসহ আহত ৩

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩৭১ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার দক্ষিণ বাজারে বাসের চাপায় মাইক্রোবাসের আরোহী দুই ভাইবোন নিহত হয়েছে। দুর্ঘটনায় তাদের বাবা ও মাসহ আহত হয়েছেন আরও ৩ জন।

আজ (৩১ মার্চ) রোববার সকাল ৮ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।নিহতরা হচ্ছে দুই বছরের শিশু আনাছ আহনাফ ও তার বোন এসএসসি পরীক্ষার্থী মাশুরা নোকাদ্দেস তানাজ (১৬)। তাদের বাড়ি শেরপুরের শ্রীবরদী উপজেলার চরশিমুলচূড়া গ্রামে। তারা শেরপুর শহরের নওহাটা এলাকায় বাসা ভাড়া করে থাকতো। আর নিহত তানাজ শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

এদিকে দুর্ঘটনায় দুই ভাইবোন নিহতের খবরে নওহাটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।জানা যায়,কুয়েত প্রবাসী ভাই সোহাবুর রহমান বাপ্পীকে ঢাকা বিমানবন্দর থেকে আনতে রবিবার ভোরে ঢাকা যাচ্ছিল বোন মনিরা বেগম, মনিরার স্বামী মোকাদ্দেসুর রহমান তোরাব,তাদের সন্তান তানাজ,আনাছসহ পরিবারের অন্যান্য সদস্যরা। পথিমধ্যে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ফিলিং স্টেশনের সামনে মিথুন সুপার নামে একটি বাসের সাথে সংর্ঘষ হলে ঘটনাস্থলেই মারা যায় এসএসসি পরীক্ষার্থী তানাজ ও শিশু আনাছ। আহত হয় তাদের বাবা-মাসহ ৩ জন।

এই ঘটনার ব্যাপারে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াজেদ আলী দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসে করে পরিবারটি শেরপুর থেকে ঢাকা যাওয়ার পথে তারাকান্দা দক্ষিণ বাজারে দুর্ঘটনায় পড়ে। সেখানে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুজন মারা যায়। আহত বাবা ও মাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24