শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

শেরপুরের শিশু ভাতিজিকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি সাকিব গ্রেপ্তার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৪১৮ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের নকলা উপজেলার বাদাগৈড়ে চাঞ্চল্যকর শিশু অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি ভিকটিমের চাচা সাকিব (২৪)কে সুনামগঞ্জ জেলার তাহিরপুরের শান্তিপুর বাজার হতে গ্রেপ্তার করেছে র‌্যব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প। সাকিব একই গ্রামের মোঃ মোজা মিয়ার ছেলে এবং সম্পর্কে ভিকটিমের চাচা।

র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে র‌্যাব-৯,সিপিসি-৩,তাহেরপুর, সুনামগঞ্জ এর উপস্থিতিতে একটি যৌথ টিম শনিবার (৩০ মার্চ)সন্ধ্যা সাড়ে চারটায় সুনামগঞ্জের তাহিরপুর থানার শান্তিপুর বাজারের একটি চা ও ইফতারির দোকান হতে আসামি মোঃ সাকিব কে গ্রেপ্তার করে শনিবার রাত পৌনে নয়টায় জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ আবরার ফয়সাল সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য যে, মাতৃহারা ভিকটিম শিশুটি নকলার বাদাগৈড় গ্রামের এক হতদরিদ্র পরিবারের কন্যা। জীবিকার তাগিদে তার পিতা ঢাকায় থাকেন। ভিকটিম তার চাচার বাসায় থাকে।বিবাদী সাকিব (২৪) গত ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ রাত নয়টার দিকে ভিকটিমের শিশু সুলভ আচরণের সুযোগ নিয়ে ভাল পোশাক কিনে দেয়াড় ও ভাল খাবার খাবারের লোভ দেখিয়ে তাকে অপহরণ করে।পরে বাদাগৈড় গ্রামের জনৈক লাল চাঁনের বাড়ীর পাশে বাঁশঝাড়ে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম আরেক চাচা মোঃ উজ্জ্বল (৩২), পিতা-মোঃ মোজা মিয়া বাদী হয়ে ২৯ ফেব্রুয়ারি তারিখে নকলা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৯/২০২৪, তাং-২৯/০২/২০২৪ইং ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন, (সংশোধিত-২০২০); ৯(১)/৩০।

ঘটনার পর আসামি আত্মগোপনে চলে যায়।এ বিষয়ে নকলা থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) মোঃ আব্দুল কাশেম বলেন,গ্রেপ্তারের তথ্য জানানোর পর আসামিকে নকলা থানার হেফাজতে নেওয়ার জন্য পুলিশের একটি টিম সুনামগঞ্জের তাহিরপুর থানায় গেছেন। আসামিকে নিয়ে আসার পর আগামীকাল তাকে কোর্টে সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24