মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

যেকোনো মূল্যে জাহাজসহ নাবিকদের ফিরিয়ে আনা হবে: নৌ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ৪১৫ Time View

 

সোমালিয়ায় দস্যুদের হাতে জিম্মি জাহাজ এবং নাবিকদের যেকোনো মূল্যে সুস্থ ও স্বাভাবিকভাবে ফেরত আনতে আমরা বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ বুধবার (১৩ মার্চ) সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে ফেরি, স্টিমার, লঞ্চসহ জলযানগুলো সুষ্ঠুভাবে চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা  নিশ্চিতে কর্মপন্থা নেওয়ার লক্ষ্যে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌ বাহিনীসহ সবার সঙ্গে কথা বলেছি, সহযোগিতা চেয়েছি।খালিদ মাহমুদ বলেন, আমাদের যে ২৩ জন নাবিক আছেন তাদের জীবনের নিরাপত্তার আমাদের কাছে ফাস্ট প্রায়োরিটি। আমাদের চেষ্টা চলছে নাবিকদের রক্ষা করা এবং জাহাজটিকে উদ্ধার করা।

সবশেষ অবস্থা নিয়ে তিনি বলেন, নাবিকরা এখনো নিরাপদে ও সুস্থ আছেন।ভারতের সহযোগিতা চাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ভারতের সঙ্গে এরইমধ্যে যোগাযোগ হয়েছে। আমরা সহযোগিতা চেয়েছি।

তাদের হত্যার হুমকি বিষয়ে আমাদের কাছে তথ্য নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে নাবিকদের সুস্থ ও স্বাভাবিকভাবে ফেরত আনতে আমরা বদ্ধ পরিকর।  প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তাদের নিরাপদে ফেরত আনতে, যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা বসে নেই। এক মুহূর্ত বিক্ষিপ্ত না, আমরা সবাই সংযুক্ত আছি।

বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আব্দুল্লাহ সোমালিয়ার দস্যুদের কবলে পড়েছে। ওই জাহাজে কর্মরত ২৩ জন বাংলাদেশি নাবিক দস্যুদের কাছে জিম্মি অবস্থায় রয়েছেন। সমুদ্রগামী এ জাহাজটি কয়লা নিয়ে মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। পথিমধ্যে গালফ অব ইডেনে জাহাজটিতে হামলা চালিয়ে নিয়ন্ত্রণ নেয় দস্যুরা। তাদের অনেকের হাতে অস্ত্র রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24