মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ভাঙ্গায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৪৮৮ Time View

 

 

লিয়াকত হোসেন,ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ” সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ষ্ঠ বারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

আজ (২ মার্চ) শনিবার সকালে উপজেলার হলরুমে সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: সোহাগ হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব।

আলোচনার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত এ খুদা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: হাচেন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শ্রী তরুন কুমার পাল প্রমুখ।

এছাড়াও আলোচনা সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয় যে সঠিক তথ্য দিয়ে ভোটার হওয়ার জন্য। দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আবেদনকৃত নতুন ভোটারদের আঙুলের ছাপ নেওয়ার মধ্যদিয়ে ভোটার কার্যক্রম হয়।

এরআগে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24