শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

ভাঙ্গায় ইফতারের পূর্বে তিন গ্রামবাসীর ব্যাপক সংঘর্ষ; আহত ২০

লিয়াকত হোসেনঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪৪১ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় ইফতারের কিছুক্ষ্ণ পূর্বে তিন গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ (২১ মার্চ) বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হামিরদী ইউনিয়নে মনসুরাবাদ বাজারে  এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মনসুরাবাদ, খাপুরা ও সিঙ্গার ডাক গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে ভাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময়  বাজারের একাধিক দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক সপ্তাহ পূর্বে মনসুরাবাদ গ্রামের স্কুলছাত্র সাজ্জাদ হোসেনের সঙ্গে খাপুরা গ্রামের বাইজিদ নামে একজনের কথা-কাটাকাটি হয়। বিষয়টি নিয়ে সে সময় এলাকার মাতুব্বররা মীমাংসা করে দেন। আজ বৃহস্পতিবার ইফতারির আগ মুহূর্তে সাজ্জাদ খাপুর এলাকায় গেলে বাইজিদের লোকজন তাকে হামলা করে। বিষয়টি ছড়িয়ে পড়লে মনসুরাবাদ, খাপুরা ও সিঙ্গার ডাক গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে।

এ সময় ঢাকা-খুলনা মহাসড়ক কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। সংঘর্ষ চলাকালে সুযোগ সন্ধানী কিছু মানুষ মুনসুরাবাদ বাজারের দোকানপাট ভাঙচুর সহ মালামাল লুটে নেয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আল রশিদ বলেন, ‘ইফতারের আগ মুহূর্তে সংঘর্ষের খবর পেয়ে আমাদের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24