রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

ভাঙ্গার চুমুরদীতে হাইড্রোলিক স্ট্রাকচার বক্স কালভার্ট (ব্রীজ) নির্মাণ কাজের উদ্বোধন

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৫৭৭ Time View

 

লিয়াকত হোসেন,ফরিদপুরঃ

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিআরডিসির) বৃহত্তর ফরিদপুর জেলার প্রকল্পের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নে পূর্ব সদরদী ২নং ওয়ার্ড শাহজাহানের দোকানের পাশে বড় সাইজের হাইড্রোলিক স্ট্রাকচার বক্স কালভার্ট, ব্রীজ নির্মাণের কাজ শুভ উদ্বোধন করা হয় ।

বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহিদ শিকদারের সভাপতিত্বে ব্রীজের শুভ উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয় ।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার  উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা  প্রকৌশলী (নির্মাণ)  মোঃ কামরুল ইসলাম, উপজেলা সহকারী প্রকৌশলী একরামুল হক,  প্রকৌশলী মোঃ আলী আশরাফ প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন চুমুরদী ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ইপি সদস্য মোঃ আতিউর রহমান, সাবেক ইউপি সদস্য মোঃ বাবলু শিকদার, সাবেক ইউপি সদস্য সৈয়দ আলী বেপারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী আলোচনা সভার শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আবু বক্কর। আলোচনায় উপজেলা চেয়ারম্যান ও বিশেষ অতিথি প্রকৌশলী কামরুল ইসলাম  বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।

মোঃ জাহিদ শিকদার বলেন, আমরা ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসান বাসি এমন একজন উন্নয়ন পাগল এম পি পেয়েছি যিনি সর্বদা উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকেন।তারই ধারাবাহিকতায় ও দিক নির্দেশনায় আমাদের  উপজেলা চেয়ারম্যান আমাদের এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন।

আলোচনা শেষে মোঃ জাহিদ শিকদারের বাড়িতে ইফতার পার্টির আয়োজন করা হয়। এছাড়া উক্ত নির্মাণধীন স্থানে (গুচ্ছগ্রামে) প্রায় ৪০০ রোজাদার কে মোঃ জাহিদ শিকদারের পক্ষ থেকে ইফতার করানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24