মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ভাঙ্গায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

লিয়াকত হোসেনঃ
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৫০১ Time View

লিয়াকত হোসেন,ফরিদপুরঃ

ফরিদপুরের ভাঙ্গায় “নারীর সমঅধিকার সমসুযোগ,এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ পালিত হয়েছে।

আজ বুধবার (৮ মার্চ) সকাল ১০ ঘটিকায় ভাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলার হলরুমে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ আলোচনা সভায় অতিথিদের বক্তব্যে নারীর অধিকার, নারীর ক্ষমতায়ন ও দক্ষতা বৃদ্ধি সহ বিভিন্ন দিক তুলে ধরা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত-ই খুদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, উপজেলা প্রকল্প কর্মকর্তা সোহেলী আক্তার প্রমুখ।

এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়।র‍্যালীটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ র‍্যালীতে উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, সাংবাদিকসহ বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ডু।

এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ এ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24