শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ দম্পতি আহত

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৭৯২ Time View

 

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে তুচ্ছ ঘটানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ দম্পতি আহত হয়েছে ।এ ঘটনায় বৃদ্ধ দম্পতি জাফর মোল্লা (৮০) ও মেহেরুন নেছাকে (৭০) ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ (৩ মার্চ) রোববার বিকেলে বৃদ্ধ জাফর মোল্লা তার আবাদি জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের কুটি মাতুব্বর (৪৫), রাঙ্গা মাতুব্বর (৫০) ও জিয়া মাতুব্বরসহ (৪৫) আরো অজ্ঞাত কয়েকজন লাঠিসোঠা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ হামলায় লাঠির আঘাতে বৃদ্ধ জাফর মোল্লার পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

এদিকে বৃদ্ধ স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন বৃদ্ধা মেহেরুন নেছাকেও এলোপাতাড়িভাবে পিটিয়ে হাত,পা,কোমরসহ শরীরের বেশ কয়েকটি স্থানে জখম করে। পরে তাদের (বৃদ্ধ দম্পতি) ডাক চিৎকারে প্রতিবেশীরা এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, হামলার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24