রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ধামইরহাটে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৪৬৯ Time View

মোঃ সাকিল হোসেন, ধামইরহাট(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বড়থা ডি আই ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল নুরুল ইসলাম খোদাদাদ ও সভাপতি শহিদুল ইসলামের বিরুদ্ধে প্রায় ৭০ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ করেছেন একই প্রতিষ্ঠানের ইংরেজি শিক্ষক শিক্ষক আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ বলেন, ডি আই ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতি নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত বলে অভিযোগ করে, তিনি আরো বলেন আমি ধামইরহাট উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারের নিকট দরখাস্ত করি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, গত ১০ অক্টোবর বড়খা ডি আই ফাজিল মাদ্রসা, ধামইরহাট, নওগাঁ এর সভাপতি ও অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দূর্ণীতি ও শিক্ষকদের হুমকি দেওয়ার বিষয়ে উক্ত মাদ্রসার প্রভাষক (ইংরেজী) জনাব মোঃ আবুল কালাম আজাদ উপজেলা নির্বাহী অফিসার, ধামইরহাট, নওগাঁ বরাবর অভিযোগের দাখিল করেছেন। অভিযোগের বিষয়ে তদন্তকারী কর্মকর্তা হিসাবে দায়িত্ব প্রদান পূর্বক উপজেলা নির্বাহী অফিসার, ধামইরহাট, নওগাঁ একখ্যান পত্র প্রেরণ করেছেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে নিম্নস্বাক্ষরকারী আগামী ২৮/০২/২০২৪ খ্রীঃ তারিখ দুপুর ২.৩০ ঘটিকায় বড়খা ডি আই ফাজিল মাদ্রাসার অফিস কক্ষে সরেজমিনে তদন্তকার্য পরিচালনা করি। তদন্ত পরিচালনা করে সেখানে প্রধান শিক্ষক ও সভাপতি অনুপস্থিত ছিলেন বিভিন্ন অনিয়ম দুর্নীতি করার কারণে উপস্থিত ছিলেন না তিনি।

প্রিন্সিপাল নুরুল ইসলাম খোদাদাদের সাথে যোগাযোগ করতে চাইলে স্থানীয় সূত্রে জানা যায় তিনি একটি এনজিও মামলায় সাজা প্রাপ্ত হয়ে জেলে আছেন,

এ বিষয়ে একই প্রতিষ্ঠানের শিক্ষক মিজানুর রহমান বলেন আমরা শুনছি শোকজ এর নোটিশ করে ছিল সভাপতি শহিদুল ইসলাম কিন্তু কয়েকদিন পর তো দুইজনে একসঙ্গেই নিয়োগ দিলেন এবং নিয়োগ পরীক্ষায় একসঙ্গেই ছিলেন নিয়োগ দেওয়ার পর থেকেই প্রিন্সিপাল জেলা আছে বলেন তিনি।

বড়থা ডি আই ফাজিল মাদ্রাসায় স্বর জমিনে গিয়ে দেখা যায় শিক্ষকের উপস্থিত ছিল কিন্তু ছাত্রসংখ্যা একটু কম প্রিন্সিপাল ও সভাপতি দেখা করার চেষ্টা করলে তাদেরকে প্রতিষ্ঠানে পাওয়া যায়নি।

এ বিষয়ে বড়থা ডি আই ফাজিল মাদ্রাসার উদ্ধতম কর্মকর্তা সভাপতি শহিদুল ইসলামের সঙ্গে মুঠো ফোনের যোগাযোগ করলে তিনি বলেন ওনার বিরুদ্ধে সকল অভিযোগ অস্বীকার করেন আরো বলেন তিন লক্ষ টাকা প্রতিষ্ঠানে আমি দান করেছি তবে সকল দায়-দায়িত্ব প্রিন্সিপাল নুরুল ইসলাম খোদাদাদের উপর গুছিয়ে দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24