মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু্র ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩৮১ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি:

“বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে,আনবো হাসি সবার ঘরে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় শেরপুরের ঝিনাইগাতীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে রবিবার সকাল সাড়ে ১০ টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন সহ অন্যান্য পেশাজীবি সংগঠন।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া’র সভাপতিত্বে দিবসের গুরুত্বব ও তাৎপর্য উল্লেখ করে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মো.আশরাফুল কবীর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার,উপজেলা প্রকৌশলী শুভ বসাক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুল লতিফ, উপজেলা জাসদ এর সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাসেম প্রমুখ।

আলোচনা সভা শেষে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিগণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24