বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহন চলছে

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৪৪৪ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:

উৎসব মুখর পরিবেশে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৬ নং হাতিবান্ধা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে ভোট গ্রহন চলছে। আজ  (৯ মার্চ( শনিবার সকাল ৮ টায় ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র্রে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন ভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।জানা গেছে,এ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

এরা হলেন,তালা প্রতীকে মো. সুরুজ্জামান,ফুটবল প্রতীকে মো. আল আমিন,মোরগ প্রতীকে মো. আবুল কালাম আজাদ(বাহাদুর)।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবির জানান,এই উপ-নির্বাচনে অত্র ওয়ার্ডের ১ হাজার ৫ শত ৬১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এর মধ্যে পুরুষ ভোটার ৭ শত ৫৯ জন, নারী ভোটার ৮ শত ২ জন।
এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করছেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.এনামুল হক। এসআই ফরহাদ আলীর নেতৃত্বে থানা পুলিশের একটি দল নির্বাচনটিকে অবাধ,সুষ্ট ও নিরপেক্ষ করতে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে।

এ নির্বাচন পরিদর্শনে আসেন,রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ হুমায়ুন কবির,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী,ওসি(তদন্ত)ইসকান্দার হাবিবুর রহমান,হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

উল্লেখ্য,এ ওয়ার্ডের ইউপি সদস্য্ মমিন আলী হৃদরোগে আক্রান্ত হয়ে গত প্রায় ১ বছর আগে মৃত্যুবরণ করেন।

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24