মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

 মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ৪৩৩ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ

“নারীর সম-অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ (৮ মার্চ)  শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীরের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নারীর নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান তুলে ধরে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির,বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল হাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম,উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক আয়শা সিদ্দিকা রুপালী, মহিলা নেত্রী সচিন্দা দফো প্রমুখ।

আলোচনা সভায় অফিস সহকারী আব্দুল বারী,অফিস সহায়ক ফরিদ আহমেদসহ সাংবাদিক, নারী নেত্রী,মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী ও বেসরকারি সংগঠন কারিতাসের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24