মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

জেলার শ্রেষ্ট ওসি হলেন কোতোয়ালি মডেল থানার মাইন উদ্দিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৫৯ Time View

ষ্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ থানা অফিসার ইন চার্জ (ওসি) হলেন কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ মাইন উদ্দিন।

সোমবার (১৮মার্চ) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করে তার হাতে শ্রেষ্ঠত্বের পদক তুলে দেন পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা।

জানা যায়, জেলার কোতোয়ালি থানা অফিসার
ইনচার্জ মোঃ মাইন উদ্দিনের পেশাদারিত্ব এবং সার্বিক বিষয়ের উপর বিবেচনা করে তাকে ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়। ওসি মো মাইন উদ্দিন এর আগে জেলার ত্রিশাল থানায় কর্মরত ছিলেন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে কোতোয়ালি মডেল থানায় বদলী করা হয়।

কোতোয়ালী মডেল থানায় যোগদানের পর তেকে সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার অনন্য অবদান হিসেবে এ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়। তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মাইন উদ্দিন বলেন, এ অর্জন শুধু আমার একার নয়; এ অর্জন আমাদের থানার সকল ফোর্সের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ অর্জন আমাদের সামনের দিকে আগানোর পথে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24