মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

ঈশ্বরগঞ্জে ২৫ কিলোমিটার ধাওয়া করে গরুসহ চোর আটক করলো পুলিশ

নিজস্ব সংবাদদাতা:
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৩৬৯ Time View

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু,একটি ছাগল ও গাড়িসহ এক চোরকে আটক করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। বুধবার ভোররাতে ধাওয়া করার সময় ইট পাথর নিক্ষেপ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে চোরের দল। চোরদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়।

জানা যায়, ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষীগঞ্জ বাজারের পাশে একটি মিনি ট্রাক দাঁড়ানো দেখে টহলরত পুলিশের সন্দেহ হয়। এসময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের গাড়ি থামানোর সাথে সাথে মিনি ট্রাকটি পালানোর চেষ্টা করে। পরে পুলিশ মিনি ট্রাকটির পিছু ধাওয়া করলে ট্রাক থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাথর নিক্ষেপ করতে থাকে। এসময় ইট পাথরের আঘাতে পুলিশের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একটির সামনের কাচ ও অপরটির লাইট ভেঙ্গে যায়। এঘটনায় পাথরের আঘাতে পুলিশের গাড়ির ড্রাইভার রিপন সরকার ও কনস্টেবল নাহিদ হাসান আহত হন।

পরে প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে তারাকান্দা থানার বিসকা রেলক্রসিং এর কাছে ট্রাক রেখে ৭/৮ জন চোর পালানোর জন্য দৌড়ঝাঁপ শুরু করে। এসময় শাহ আলম (৩০) নামের এক চোরকে আটক করে পুলিশ। শাহ আলম টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার ঝুমকাই ব্রাহ্মনখোলা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। পরে ট্রাকটি তল্লাশি করে আনুমানিক ১লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের চারটি গরু ও ১০ হাজার টাকা মূল্যের একটি ছাগল উদ্ধার করে ট্রাকসহ ঈশ্বরগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় এস আই আক্তারুজ্জামান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাজেদুর রহমান জানান, চুরি করে নিয়ে যাওয়ার সময় প্রায় ২৫ কিলোমিটার ধাওয়া করে চারটি গরু, একটি ছাগল, একটি মিনিট্রাকসহ এক চোরকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24