রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর বেগমগঞ্জে আবাসিক হোটেলে অভিযানে গ্রেপ্তার ১২ ভাঙ্গায় এসিল্যান্ড সদরুল আলমের জনবান্ধব উদ্যোগে বদলে গেছে ভূমিসেবা, প্রশংসায় সর্বমহল ফরিদপুরে নদীভাঙন এলাকা পরিদর্শনে এমপি বাবুল ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ডাক্তার মোহাম্মদ সোহাগ মিয়ার যোগদান ভাঙ্গা থানার আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি, শীর্ষে ওসি মিজানুর রহমান ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন ভূমি মন্ত্রণালয়ে পদায়ন সাবেক এমপির প্রেস সেক্রেটারি রফিকের ক্ষমতার দাপট ও গণ-অসন্তোষের তথ্য গায়েব করে ত্রিশাল থানার সাজানো রিপোর্ট মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ

সাংবাদিক রানার মুক্তির দাবিতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৪৯৫ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নকলা উপজেলায় জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সংবাদদাতা শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের সাজা দেওয়ার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ (১২ মার্চ) মঙ্গলবার সকালে ঝিনাইগাতীর প্রধান সড়ক আমতলীতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।সিনিয়র সাংবাদিক এসএম আমিরুজ্জামান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি নমশের আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ দুদু মল্লিক,সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ,রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাইফুল ইসলামসহ আরো অনেকে।

এসময় বক্তারা দ্রুত রানার মুক্তি দাবি করেন। একই সাথে সংশ্লিষ্ট ইউএনও ও এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী করেন।উক্ত মানববন্ধনে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24