রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ ফরিদপুরে গ্রামীনফোনের কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ Flat Betting Strategy Benefits and Drawbacks: A Comprehensive Overview for Smart Gamblers The Psychological Impact of Member Benefits on Wagering Activity ফুসলিয়ে বিয়ে, অতঃপর যৌতুকের জন্য অত্যাচার: উপায় না পেয়ে আদালতের শরণাপন্ন নারী ফাঁস হওয়া কল রেকর্ডে চাঞ্চল্যকর তথ্য: রাজধানী প্রাইভেট হাসপাতালের তদন্ত ধামাচাপা দিতে সিভিল সার্জনের বিরুদ্ধে যুবলীগ নেতার অপপ্রচার

শ্রীবরদীতে বিয়ের প্রলোভনে  ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার  

 মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৪৫০ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ

শেরপুরের শ্রীবরদীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার অন্যতম আসামী মোহাম্মদ আলী(২৭) কে গ্রেপ্তার করেছে শ্রীবরদী থানা পুলিশ।২ ইং মার্চ শনিবার

শেরপুরের শ্রীবরদীতে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার অন্যতম আসামী মোহাম্মদ আলী(২৭) কে গ্রেপ্তার করেছে শ্রীবরদী থানা পুলিশ। গতকাল (২ মার্চ) শনিবার রাতে ওসি কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে থানা পুলিশের একটি টিম কুরুয়া  ভাটিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী  (২৭) কুড়িকাহনীয়া গ্রামের হাসমত আলীর ছেলে।জানা যায়, উপজেলার কুড়িকাহনীয়া গ্রামের স্বামী পরিত্যক্ত (২৬) নারী কে বিয়ের প্রলোভনে ধর্ষণ করে মোহাম্মদ আলী।পরবর্তীতে বিয়ের জন্য চাপ প্রয়োগ করা হলে বিয়ে করতে অস্বীকৃতি জানায় সে।সম্প্রতি সেই নারীর গর্ভে ২ জমজ সন্তান হয়।সন্তান জন্মের পর একটি সন্তান মারা যায়।এ ঘটনায় ২ জন কে আসামি করে  মামলা দায়ের  করেন সেই নারী।

ভুক্তভোগী নারী জানায়,মোহাম্মদ আলী আমাকে একজন মুন্সি দিয়ে বিয়ে পড়ায়।এরপর থেকে প্রায় ৬ মাস আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে।আমি অন্তঃসত্বা হয়ে পড়লে তাকে বিয়ে রেজিস্ট্রি  করার কথা বলি কিন্তু সে ওই বিয়ে অস্বীকার করে আমি আমার সন্তানের বাবার স্বীকৃতি চাই।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি কাইয়ুম খান সিদ্দিকী গ্রেপ্তারের  সত্যতা নিশ্চিত করে  আজ রবিবার দুপুরে বলেন,ঘটনাটি অমানবিক। মামলা দায়েরের পর থেকেই মোহাম্মদ আলী আত্মগোপনে ছিল।তাকে গ্রেপ্তার করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।  ডিএনও পরীক্ষার জন্য প্রক্রিয়া চলছে পরীক্ষার রিপোর্ট পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।আজ রবিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24