শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

শেরপুরে খেলার মাঠে রাস্তার দাবিতে মানব বন্ধন

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর:
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৩৩৭ Time View

 

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি :

শেরপুর জেলার পৌর শহরের ঐতিহ্যবাহী মৈত্রীবাড়ি খেলার মাঠে চলাচল করতে প্রসস্থ রাস্তার দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। আজ (৯ মার্চ) শনিবার বিকেলে শহরের গৌরীপুরস্থ মৈত্রী বাড়ি খেলার মাঠে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।মানব বন্ধনে স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী,খেলোয়াড় ও এলাকার সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে।

বক্তারা বলেন,এ ঐতিহ্যবাহী মৈত্রী বাড়ি খেলার মাঠটি পৌরসভার বৃহত্তর পশ্চিম এলাকার একমাত্র খেলাধুলা করার স্থান। কিন্তু এ মাঠে যাতায়াতের জন্য কোন প্রসস্থ রাস্তা নেই। যে কারণে এ মাঠে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেয়া সম্ভব হয়না। ভালো কোন অতিথি আসে না এ মাঠে। দর্শক উপস্থিতিও কমে হয়। তাই এখানে একটি প্রসস্থ সড়কের দাবি সকলের।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,শেরপুর সদর উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মেরাজ উদ্দিন,নতুন দিগন্ত ক্লাবের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক উবাইদুর রহমান বাদল, আল আমীন কাজি, খেলোয়াড় জাহাঙ্গীর আলম, শামীম, রেজওয়ান,ইফফাত জাহান ইপ্পি প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24