রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

শিবচরে চোরাই গরুবাহী ট্রাক খাদে, আটক ২

মাদারীপুর প্রতিনিধি;
  • Update Time : শনিবার, ১৬ মার্চ, ২০২৪
  • ৩৫৫ Time View

 

মাদারীপুরের শিবচর উপজেলায় চোরাই গরুসহ একটি ট্রাক পুকুরে পড়ে গেছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বহেরাতলা এলাকা এ ঘটনা ঘটে। এ সময় গরু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করাসহ দুই চোরকে আটক করে পুলিশ।

জানা গেছে, বুধবার গভীর রাতে ২টি গরু বেঁধে ট্রাকযোগে পালাচ্ছিল ডাকাতদল। রাত ২টার দিকে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের বহেরাতলা বাজার পার হবার সময় পুলিশের টহল ভ্যান দেখে ট্রাকটি উল্টোপথে পালাতে চেষ্টা করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায় ট্রাকটি।

এ সময় পুলিশ দ্রুত এসে ঘটনাস্থল থেকে একজনকে আটক করে। ট্রাকে গাভী ও একটি বাছুর দেখতে পায়। এদিকে ভোরে পুকুরের পাশের এক গর্তে লুকিয়ে থাকা অবস্থায় আরও একজনকে আটক করে পুলিশ দেয় স্থানীয়রা।

ভুক্তভোগী মো. ওমর আলী বলেন, রাতে আমার গোয়াল ঘর থেকে বাচ্চাসহ গাভী চুরি হয়ে যায়। রাত ২টার দিকে বহেরাতলা বাজারে মাইকিং শুনে আমি ছুটে যাই। তখন দেখি ট্রাকে আমার গাভীসহ বাচ্চা বেঁধে রাখা। গাভীটি গুরুতর আহত হলে সকালে জবাই করা হয়। বাচ্চাটি সুস্থ্য আছে।

শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) নূর মোহাম্মাদ জানান, রাতে আমরা বহেরাতলা বাজারে টহল দিচ্ছিলাম। তখন চুরি করা গরু নিয়ে চোরচক্র ট্রাকে করে যাচ্ছিল। আমাদের দেখে পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি পাশের পুকুরে পড়ে যায়।

ঘটনাস্থল থেকে একজন এবং ভোরে আরও একজনকে আটক করা হয়েছে। গরু পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে বলে জানান এসআই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261 Office:01924751182(WhatsApp) Video editor :01749481920
© All rights reserved 2023

Somajer Alo24