শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
মুক্তাগাছায় জুলাই শহীদ সামিদের কবর জিয়ারত ও পৌর কমিটির কার্যক্রম শুরু শহিদুল ইসলাম বাবুলের হাত ধরে বদলে যাচ্ছে ফরিদপুর-৪ এর গ্রামীণ জনপদ ভাঙ্গা উপজেলা ও পৌর যুবদলের নতুন আংশিক কমিটি, ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ মুক্তাগাছায় দাওগাঁও এ চিহ্নিত মাদক ব্যবসায়ী কর্তৃক মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন ও প্রতারণা অভিযোগের সত্যতা পাওয়ায় বিভাগীয় ব্যবস্থার সুপারিশ ভুয়া সম্পাদক সেজে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আদালতের নির্দেশে পল্টন থানায় মামলা তদন্ত রিপোর্ট দাখিলের পরও ব্যবস্থা নিচ্ছেননা বিভাগীয় পরিচালক, অভিযুক্ত কর্মচারীকে বাঁচানোর চেষ্টার অভিযোগ দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, তিস্তা-ধরলায় পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা আতঙ্ক ফরিদপুরে এক পরিবারের হাতে জিম্মি আদালত পাড়া, ন্যায় বিচার বঞ্চিত সাধারণ মানুষ ময়মনসিংহে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি

সাংবাদিকদের সাথে মসিক মেয়র টিটু’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

 শেখ মামুনুর রশীদ মামুনঃ
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭২ Time View

 

শেখ মামুনুর রশীদ মামুনঃ

আসন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় নগরীর কালিবাড়ি তাজবেঙ্গল কমিউনিটি সেন্টারে ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও বাংলাদেশ সাংবাদিক জোট ময়মনসিংহ জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দৈনিক জনতার কণ্ঠস্বর পত্রিকার সম্পাদক শামসুল আলম খান, সিনিয়র সাংবাদিক প্রদীপ ভৌমিক, সাপ্তাহিক আমাদের ময়মনসিংহ পত্রিকার সম্পাদক কামরুল হাসান, সাপ্তাহিক লৌহিত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো: আব্দুল হাফিজ, জনতার কণ্ঠস্বরের রিপোর্টার আবুল হোসেন পাশা, সাপ্তাহিক জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক তসলিম সরকারসহ প্রমুখ।

এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, সাংবাদিকরা হল জাতির দর্পণ বা আয়না। ২০১৯ সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আপনাদের সাথে নিয়ে নাগরিকদের নিরাপত্তা আর নগরের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার চেষ্টা করেছি। টেকসই উন্নয়নের লক্ষ্যে মহাপরিকল্পনা তৈরি করে উন্নয়নের চেষ্টা করেছি। সিটির উন্নয়নে ১৫৭৫ কোটি টাকার মধ্যে মাত্র ৩০০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে।

যানজট নিরসন, সড়ক প্রশস্তকরণ, বর্জ্য ব্যস্থাপনা, বাস-ট্রাক স্ট্যান্ড নির্মাণ, শিশু পার্ক নির্মাণ ইত্যাদি প্রকল্প অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। একসময় যখন একটু বৃষ্টিতেই শহরে পানি জমে যেত সেখানে আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেনের মাধ্যমে ড্রেনেজ নেটওয়ার্ক শহরকে যুক্ত করাসহ প্রায় ১৬ কিলোমিটার খালের অবৈধ দখল উচ্ছেদ সম্পন্ন করা হয়েছে। এতে করে শহরের জলাবদ্ধতা সমস্যারও উন্নতি ঘটেছে। বিলুপ্ত পৌরসভার জনবল নিয়েও প্রতিদিন প্রায় ৫০০ মে.টন বর্জ্যের ব্যবস্থাপনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। শহর আলোকিতকরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখাতে বিভিন্ন ওয়ার্ডের প্রায় ১৭১ কিলোমিটার সড়কে পোলসহ আধুনিক এলইডি বাতি স্থাপন করা হয়েছে।

নগর উন্নয়নে আরও অধিক অগ্রগতি সম্ভব ছিল যদি করোনার অভিঘাত এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বৈশ্বিক সংকট না তৈরি হতো। করোনা পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা মোকাবেলা, মানুষকে নিরাপদে রাখা এবং মানুষের কাছে সরকারী ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১৩২৭ টন চাল ও ৬৫ লক্ষ টাকার খাদ্য সহায়তা ছাড়াও নিজ উদ্যোগে লক্ষাধিক প্যাকেট খাদ্য সমাগ্রী অসহায় মানুষের মাঝে বিতরণ করেছি।

এছাড়াও করোনা টিকা প্রদানে কোভিড টিকার রেজিস্ট্রেশন, এলাকা ও গ্রুপ ভিত্তিক টিকা ক্যাম্পেইন করা সহ সিটি কর্পোরেশন এলাকার প্রায় ৯৫ ভাগ মানুষকে ২ ডোজ টিকা প্রদান করা সম্ভব হয়েছে। এসবই সম্ভব হয়েছে সন্মানিত নাগরিকবৃন্দ ও সাংবাদিক ভাইদের আন্তরিক সহযোগিতায়।

আসন্ন ৯ মার্চ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে নগরীজুড়ে একটি কুচক্রী মহল নানা অপপ্রচার চালাচ্ছে আপনারা সঠিক তথ্য যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করবেন, যাতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত না হয়। এ সময় উপস্থিত ছিলেন- প্রায় শতাধিক প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24