সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়ন নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আলোচনায় শামছুর রহমান দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু । নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সাথে সংসদ সদস্যের মতবিনিময়  মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে শ্রমবাজার ও বাণিজ্য সহযোগিতা ডিএমপি কমিশনার বরাবর সাংবাদিকের করা আবেদনের অনুসন্ধান শুরু পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সচিব কণার বিরুদ্ধে নানান অভিযোগ, বিস্তারিত আসছে…. মিথ্যা, ভিত্তিহীন ও প্রপাগাণ্ডায় মিশ্রিত তথ্য প্রদানের প্রতিবাদে ফরিদপুরে সংবাদ সম্মেলন সেই বিতর্কিত পুলিশ ময়মনসিংহ মেকানিকেলে ৫ বছর! মাদক সম্রাট থেকে মানবপাচারের গডফাদার রুবেল শেখ

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৯১ Time View

 

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়।

এদিন দুপুর ১২টার পর মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। এরআগে নানা সময় বিভিন্ন নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের হয়ে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে তাকে। এমনকি দলটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের অনুষ্ঠানেও হাজির হয়েছেন অভিনেত্রী।

মনোনয়ন ফরম কেনার পর অপু বিশ্বাস বলেন, রাজশাহী বিভাগের বগুড়া জেলা থেকে মনোনয়নপত্র কিনেছি। আমার এলাকার মানুষ আমাকে অনেক সহযোগিতা করেছেন। দোয়া রাখবেন, আমি যেন এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারি। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে যেন কাজ করতে পারি।

তিনি আরও বলেন, নিজেকে রাজনীতির সঙ্গে জড়াতে পারা এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষে থাকতে পারা আমার জন্য সৌভাগ্য বলে মনে করি। মনোনয়ন ফরম সংগ্রহ করলাম। বাকিটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা।

এরআগে এদিন সকালে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সোহানা সাবা ও সৈয়দা কামরুন নাহার শাহনূর, নিপুণ আক্তার।

এদিকে, বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Advertise

Ads

Address

প্রধান কার্যালয় :৩৭৯/৩ কলেজ রোড (আমতলা) আশকোনা ঢাকা - ১২৩০ Email:somajeralonews24@gmail.com Contact  :01823634261
© All rights reserved 2026

Somajer Alo24